১৮৯৩
সাল, ডিসেম্বর। অধীর আগ্রহে স্ট্র্যান্ড ম্যাগাজিন খুলল লন্ডনের শার্লক
হোমস ভক্তরা। কিংবদন্তির গোয়েন্দার নতুন অ্যাডভেঞ্চার পড়ার অপেক্ষায় উন্মুখ
হয়ে ছিল তারা, কিন্তু যা দেখল তাতে সবার চোখ ছানাবড়া।
অবিশ্বাস্য! স্রষ্টা আর্থার কোনান ডয়েল মেরে ফেলেছেন তাদের প্রিয় নায়ককে।
পুরো লন্ডনজুড়ে শোকের মাতম। মানুষ কালো ব্যাজ পরে রাস্তায় নামল, ডয়েলের ওপর
খেপে আগুন সবাই ।
তারপর ১৯০১ সাল। হোমসকে ‘খুন’ করার পর আচমকা আবার তাকে ফিরিয়ে আনলেন ডয়েল ।
কিন্তু কেন এই ভোলবদল? ডয়েলের ডায়েরিতে দিনলিপির সব পুঙ্খানুপুঙ্খ হিসেব
থাকলেও এই রহস্যের কোনো হদিস নেই। জানা গেল, মাঝখানের একটা ডায়েরি নিখোঁজ।
হদিস মেলেনি আজও।...নাকি মিলেছে?হ্যারল্ড হোয়াইট। লিটারারি রিসার্চার। নাম লেখাল শার্লক হোমস ভক্তদের
বিখ্যাত দল দ্য বেকার স্ট্রিট ইরেগুলারস-এ। স্বপ্নেও ভাবেনি কী এক ভয়ংকর
অভিযানে নামতে হবে তাকে। খুঁজতে হবে সেই হারানো ডায়েরি।
হঠাৎ ঝামেলা পাকাল। হোটেলের ঘরে খুন হলো বিশ্ববিখ্যাত ডয়েল-বিশেষজ্ঞ।
গোয়েন্দা গল্পের পোকা, শার্লকিয়ান হ্যারল্ড নামল মাঠে। মাথায় তার খেলছে
হাজারো সম্ভাবনা, সন্দেহভাজন। খুনি আর সেই মহামূল্যবান ডায়েরির সন্ধানে
শুরু হলো মিশন।
১৮৯৩
সাল, ডিসেম্বর। অধীর আগ্রহে স্ট্র্যান্ড ম্যাগাজিন খুলল লন্ডনের শার্লক
হোমস ভক্তরা। কিংবদন্তির গোয়েন্দার নতুন অ্যাডভেঞ্চার পড়ার অপেক্ষায় উন্মুখ
হয়ে ছিল তারা, কিন্তু যা দেখল তাতে সবার চোখ ছানাবড়া।
অবিশ্বাস্য! স্রষ্টা আর্থার কোনান ডয়েল মেরে ফেলেছেন তাদের প্রিয় নায়ককে।
পুরো লন্ডনজুড়ে শোকের মাতম। মানুষ কালো ব্যাজ পরে রাস্তায় নামল, ডয়েলের ওপর
খেপে আগুন সবাই ।
তারপর ১৯০১ সাল। হোমসকে ‘খুন’ করার পর আচমকা আবার তাকে ফিরিয়ে আনলেন ডয়েল ।
কিন্তু কেন এই ভোলবদল? ডয়েলের ডায়েরিতে দিনলিপির সব পুঙ্খানুপুঙ্খ হিসেব
থাকলেও এই রহস্যের কোনো হদিস নেই। জানা গেল, মাঝখানের একটা ডায়েরি নিখোঁজ।
হদিস মেলেনি আজও। ...নাকি মিলেছে? হ্যারল্ড হোয়াইট। লিটারারি রিসার্চার। নাম লেখাল শার্লক হোমস ভক্তদের
বিখ্যাত দল দ্য বেকার স্ট্রিট ইরেগুলারস-এ। স্বপ্নেও ভাবেনি কী এক ভয়ংকর
অভিযানে নামতে হবে তাকে। খুঁজতে হবে সেই হারানো ডায়েরি।
হঠাৎ ঝামেলা পাকাল। হোটেলের ঘরে খুন হলো বিশ্ববিখ্যাত ডয়েল-বিশেষজ্ঞ।
গোয়েন্দা গল্পের পোকা, শার্লকিয়ান হ্যারল্ড নামল মাঠে। মাথায় তার খেলছে
হাজারো সম্ভাবনা, সন্দেহভাজন। খুনি আর সেই মহামূল্যবান ডায়েরির সন্ধানে
শুরু হলো মিশন।
গ্রাহাম মুর নিউ ইয়র্ক টাইমস বেস্টসেলার ঔপন্যাসিক ও অ্যাকাডেমি পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা।
তার লেখা প্রথম দুটি উপন্যাস দ্য লাস্ট ডেজ অভ নাইট (২০১৬) ও দ্য শার্লকিয়ান (২০১০) বিশ্বের ২৪টি দেশে প্রকাশিত হয়েছে, অনূদিত হয়েছে মোট ১৯টি ভাষায়। এর মধ্যে দ্য শার্লকিয়ান সেরা প্রথম উপন্যাস হিসেবে অ্যান্টনি অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত হয়েছিল। দ্য লাস্ট ডেজ অভ নাইট উপন্যাসটিকে অন্যতম বর্ষসেরা বই হিসেবে বেছে নিয়েছিল ওয়াশিংটন পোস্ট ও ফিলাডেলফিয়া ইনকোয়ারার।
২০...